ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের: ব্যাপক ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন বাহিনীর দুটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এই স্থানগুলোতে অন্তত ৫০০ মার্কিন সেনা অবস্থান করছিল এবং হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি জানিয়েছেন, দুবাইয়ের দুটি স্থানে ৫০০-এর বেশি মার্কিন সেনা ছিল, সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইরানি বাহিনীর শক্তিশালী হামলার কারণে নিজেদের ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে ছিল।

যুলফাকারি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে যে, এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় থাকবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের: ব্যাপক ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬