আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ‘আস্থা তৈরি’র ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ঘণ্টাব্যাপী ফোনালাপে তিনি এই গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরীফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনা ও মধ্যস্থতার পথ সুগম করতে হলে পারস্পরিক বিশ্বাস ও আস্থা তৈরি করা অত্যন্ত জরুরি। শান্তি রক্ষায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার জন্য তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান।
জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশ্বস্ত করেন যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। এর আগে ফোনালাপে শাহবাজ শরীফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান এবং এই হামলায় ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























