ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: এক মাসে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করার দাবি বাহরাইনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইন দাবি করেছে যে, তারা গত এক মাসে ইরানের ছোড়া অন্তত ৫৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তারা তাদের দেশের দিকে লক্ষ্য করে ছোড়া ইরানের ১৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৮৫টি ড্রোন ভূপাতিত করেছে।

বাহরাইন আরও বলেছে, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তাদের মতে, এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

এর আগে গত শুক্রবার বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে দুবার সাইরেন বাজানো হয়। এ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

এছাড়া, ইরানের আগের এক হামলায় একটি অজ্ঞাত স্থাপনায় আগুন লাগলেও মন্ত্রণালয় জানিয়েছে যে, সেই আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: এক মাসে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করার দাবি বাহরাইনের

আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬