ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আশাবাদ: মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত

যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আশা করছে। এই বৈঠকে ওয়াশিংটন একটি ১৫-দফা চুক্তির বিষয়ে ইরানের জবাব পাওয়ার প্রত্যাশা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, অন্তত দুজন সৈন্য ‘খুব গুরুতরভাবে আহত’ হয়েছেন এবং হামলার সময় তারা ঘাঁটির একটি ভবনের ভেতরে ছিলেন। এর আগে সিবিএস নিউজ ১০ জন আহতের তথ্য জানিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সফলভাবে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র “ইরানকে চূর্ণ করছে”। অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেছেন, ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা হয়েছে এবং তার দেশ এর যথাযথ জবাব দেবে।

উপসাগরীয় কয়েকটি দেশ নতুন করে হামলা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। তারা ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ কিংবা ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে।

এদিকে, বিভিন্ন সূত্র জানিয়েছে, তেহরানে রাতভর শহরের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। ইরানের গণমাধ্যমগুলোও জানিয়েছে যে, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোন পর্যায়ে: ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করছে যে এই সপ্তাহেই ইরানের সঙ্গে তাদের বৈঠক হতে পারে। মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলছে। তিনি আরও বলেন, “আমরা মনে করি এই সপ্তাহে বৈঠক হবে, আমরা অবশ্যই এ বিষয়ে আশাবাদী,” এবং “জাহাজ চলাচল করছে, এটা খুবই ভালো লক্ষণ।” উইটকফ আরও জানান, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আশাবাদ: মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত

আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬