ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হিজবুল্লাহর হামলায় বিধ্বস্ত সীমান্ত, ইসরাইলি মেয়রের ক্ষোভ ও কান্না: নেতানিয়াহুকে দুষলেন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মিসগাভ আম, তেশুবা ও গাদের মতো ইসরাইলি বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। এই ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে মারগালিওটের মেয়র আভিচাই স্টার্ন কান্নায় ভেঙে পড়েছেন এবং সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন।

সম্প্রতি উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। জুমের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি মেয়রদের প্রতি অনুরোধ জানান, বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়া ঠেকাতে সম্ভাব্য সবকিছু করার জন্য।

তবে বৈঠকে মেয়র আভিচাই স্টার্ন ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় ইসরাইলিদের বাড়িঘর ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, সরকার সীমান্তবর্তী জনপদগুলোকে পর্যাপ্ত সহায়তা করছে না, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

হিজবুল্লাহর হামলায় বিধ্বস্ত সীমান্ত, ইসরাইলি মেয়রের ক্ষোভ ও কান্না: নেতানিয়াহুকে দুষলেন

আপডেট সময় : ০৪:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬