ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতা: ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে আলাপ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, তিনি ইরানের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছেন এবং ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ সহজতর করার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

মধ্যপ্রাচ্যের অস্থিরতা: ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফোনালাপ

আপডেট সময় : ০৪:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬