ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দাম না কমলে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে না এলে সরকার আমদানির সিদ্ধান্ত নেবে। আজ রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, সরকার বাজার পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি দেখা যায়, স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তি এবং তা সহনীয় পর্যায়ে আসছে না, তবে আমদানির ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে; ৭০ টাকার পেঁয়াজ এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা মনে করছেন, এত দ্রুত দাম বাড়ার পেছনে বাজার তদারকির অভাব এবং সিন্ডিকেটই দায়ী।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে। ট্যারিফ কমিশন বলছে, প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম এমনিতেই বেড়ে যায়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

দাম না কমলে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫