ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় জাতিসংঘের বিশেষ টাস্ক ফোর্স গঠন, খাদ্য সংকটের আশঙ্কা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই সংঘাত বিশ্বজুড়ে খাদ্য ও মানবিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি আরও জানান, আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভা এই নবগঠিত টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন।

দুজারিক উল্লেখ করেন, টাস্ক ফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য সফল প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে। তিনি জানান, এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায় তা দেখতে টাস্ক ফোর্সটি এখন সব প্রাসঙ্গিক সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে। জাতিসংঘ আশা করে, সংশ্লিষ্ট সব সদস্য রাষ্ট্র এটিকে সমর্থন জানাবে, বিশেষ করে সেইসব মানুষের স্বার্থে যারা ইতিমধ্যেই এই সংকটের শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরও বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, যদি এই সংঘাত আগামী জুন মাস পর্যন্ত অব্যাহত থাকে, তবে বিশ্বের কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় জাতিসংঘের বিশেষ টাস্ক ফোর্স গঠন, খাদ্য সংকটের আশঙ্কা

আপডেট সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬