অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশের পর তা দ্রুত সরিয়ে নেওয়া হলেও এর ফটোকার্ডটি ভাইরাল হয়ে যায়। এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুকী।
শুক্রবার এক ফেসবুক পোস্টে ফারুকী এই সংবাদকে ‘ডাহা মিথ্যা’ ও ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল সুসংগঠিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে যাওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
ফারুকী আরও মন্তব্য করেন, তার বিরুদ্ধে এই ধরনের আক্রমণই প্রমাণ করে যে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন। তিনি একে সাংবাদিক সমাজের জন্য একটি ‘ওয়েক আপ কল’ হিসেবে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 
























