ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই ‘শুটারকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের বি ব্লকে একটি স্যানিটারি দোকানে ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা কিবরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। খুব কাছ থেকে করা গুলিতে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা এক অটোরিকশা চালককেও গুলি করে আহত করে। নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব-৪-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬