ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ছুটির দিনেও অস্বস্তিকর ঢাকার বাতাস: দূষণে বিশ্বে শীর্ষ তালিকায় রাজধানী

সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তির খবর নেই ঢাকার বাতাসে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।

তালিকায় ঢাকার চেয়েও বেশি দূষণ লক্ষ করা গেছে থাইল্যান্ডের চিয়াং মাই, দক্ষিণ কোরিয়ার সিউল এবং নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে বিশ্বের অন্তত ছয়টি শহরের বায়ুমান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র কণা বা পিএম ২.৫-এর উপস্থিতি আশঙ্কাজনক। বর্তমানে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। বিশেষ করে পুরান ঢাকার বেচারাম দেউরি, মাদানি সরণি ও বারিধারা এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। এছাড়া গুলশান ও উত্তর বাড্ডা এলাকার বাতাসও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ছুটির দিনেও অস্বস্তিকর ঢাকার বাতাস: দূষণে বিশ্বে শীর্ষ তালিকায় রাজধানী

আপডেট সময় : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬