দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ মার্চের পর এটি টানা সপ্তম দফা মূল্য হ্রাসের ঘটনা। গত কয়েক দফায় ভালো মানের স্বর্ণের ভরিতে সব মিলিয়ে ৩৫ হাজার ৫৭৫ টাকা কমেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪৭৩ টাকা। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই বহাল রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























