ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইতিহাসের শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মন্ত্রী বলেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা আমাদের জন্য একটি বড় শিক্ষা। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের চাওয়াকে নীতিনির্ধারণের মূল কেন্দ্রে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। এই মূল দর্শন থেকে বিচ্যুত হলে অতীতের পতন হওয়া সরকারের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে মন্ত্রী বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬