ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা সত্ত্বেও ভারতে মজুত পর্যাপ্ত, আতঙ্কিত না হওয়ার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কার মধ্যে ভারত সরকার তাদের নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সুজাতা শর্মা জানিয়েছেন, পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও কিছু পাম্পে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তিনি জনগণকে গুজবে কান না দেওয়ার এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভারত সরকার জনগণকে আশ্বস্ত করেছে যে, তাদের কাছে ‘পর্যাপ্ত অপরিশোধিত তেল’ এবং ‘পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত’ রয়েছে।

সরকারি এই আশ্বাসের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন চিত্র দেখা গেছে। অনেক পাম্পে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। একজন বেসরকারি চাকরিজীবী বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, জ্বালানি তেলের জন্য তাকে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা সত্ত্বেও ভারতে মজুত পর্যাপ্ত, আতঙ্কিত না হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬