ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যার ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই ঘটনা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সহযোগিতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত’। হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও জানান, ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা অব্যাহত রেখেছে।
এর আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। তিনি উল্লেখ করেন, তাংসিরি হরমুজ প্রণালিতে অচলবস্থা সৃষ্টি এবং সেখানে মাইন পেতে রাখার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন। নেতানিয়াহু তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেছেন।
রিপোর্টারের নাম 




















