ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আগামী সপ্তাহান্তে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়বে বৃষ্টিপাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে রোববার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং সেই সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এরপর আগামী শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে শিলাবৃষ্টিও হতে পারে। এই পরিস্থিতি রোববার নাগাদ থাকতে পারে এবং এরপর ধীরে ধীরে কমতে পারে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, শুক্রবার বৃষ্টিপাত কম থাকলেও শনিবার থেকে রোববার পর্যন্ত তা বাড়বে, তবে বর্ষাকালের মতো একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মানিকগঞ্জের আরিচায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকায় ৪০, নারায়ণগঞ্জে ১২, চাঁদপুরে ৯, ফরিদপুরে ২ এবং নরসিংদীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বুধবার নেত্রকোনায় সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

আগামী সপ্তাহান্তে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়বে বৃষ্টিপাত

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬