ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্বাধীনতা রক্ষায় প্রত্যেককে আত্মসচেতন হতে হবে: জামায়াতের সেলিম উদ্দিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জুলাই বিপ্লব’ জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অর্জন এবং দ্বিতীয় স্বাধীনতা। যারা এই অর্জনকে অস্বীকার বা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বৃহস্পতিবার রাজধানীর বারিধারা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, প্রত্যেক জাতির জন্য স্বাধীনতা অমূল্য সম্পদ। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক নাগরিককে আত্মসচেতন হতে হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতিকে বিভক্ত করেছে এবং প্রতিবেশী দেশগুলোও এতে ইন্ধন জুগিয়েছে। তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের’ মূল চালিকাশক্তি ছিল যুব ও ছাত্রসমাজ, এবং ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী এই আন্দোলনে সার্বিক সহযোগিতা করেছে। তিনি নিজেও একজন ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ ও ভালো কাজে প্রতিযোগিতা করুক সরকার। জামায়াত তাদের সফল করতে এবং মেয়াদপূর্তিতে সার্বিক সহযোগিতা করবে। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অন্যথায়, জনগণ কাউকে ক্ষমা করবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আলোচনা সভায় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার। আলোচনা শেষে মহানগরী আমির দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

স্বাধীনতা রক্ষায় প্রত্যেককে আত্মসচেতন হতে হবে: জামায়াতের সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬