ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বায়তুল মোকাররমে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দুপুর ১২টায় হাফেজরা কোরআন তিলাওয়াত শুরু করেন, যা দুপুর একটায় শেষ হয়। এরপর বাদ যোহর এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মোনাজাতে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এছাড়াও, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারগুলোতেও অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

বায়তুল মোকাররমে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া

আপডেট সময় : ০৬:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬