ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জবির শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মরণ করা হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি প্রতিনিধি দল রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে যান। সেখানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের কর্মসূচির সূচনা হয় ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জবির শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬