ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

শেরে বাংলায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, পুলিশি হস্তক্ষেপে ৫ নেতাকর্মী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রাইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) এবং আশিক মোহাম্মদ (২৪)। এদের মধ্যে মো. হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করার চেষ্টা করে। পরবর্তীতে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের বাধা দেয় এবং ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

শেরে বাংলায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, পুলিশি হস্তক্ষেপে ৫ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬