প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সুসংহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার করেন।
নিজের পরিবারকেও সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী দেখতে চাই। একটি দেশের সশস্ত্র বাহিনী যে মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, আমরা সেই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। দেশের সার্বিক কল্যাণে আমরা সকলে মিলে কাজ করতে চাই।
এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
রিপোর্টারের নাম 
























