ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে তিনি পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।

বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতেও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬