ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহান স্বাধীনতা দিবস: কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশপ্রেম, শৃঙ্খলা এবং সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনী হিসেবে বিবেচিত এই আয়োজনে প্রধানমন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্যারেড স্কয়ার ত্যাগের সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মহান স্বাধীনতা দিবস: কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬