ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এই রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি হামলা হয়। অভিযোগ অনুযায়ী, আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকলে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই তিনি মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬