রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রয় সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজড করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজার বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে, এই ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং একজন এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনস্-এ সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























