ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দৌলতদিয়ায় বাসডুবিতে মর্মান্তিক মৃত্যু: সড়ক পরিবহনমন্ত্রীর গভীর শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে অর্ধশতাধিক যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার রাতে জারি করা এক শোকবার্তায় মন্ত্রী এই হৃদয়বিদারক ঘটনাকে জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন।

মন্ত্রী জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুততম সময়ে তা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

এদিকে, দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

দৌলতদিয়ায় বাসডুবিতে মর্মান্তিক মৃত্যু: সড়ক পরিবহনমন্ত্রীর গভীর শোক

আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬