ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পদ্মা নদীতে বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৫, ২১ জনের পরিচয় শনাক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। ইতোমধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এবং তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম ও নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

এ পর্যন্ত যে ২১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের জহুরা অন্তি (২৭), একই গ্রামের কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মর্জিনা আক্তার (৩২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিশু ইস্রাফিল (৩), গোয়ালন্দ উপজেলার সাফিয়া আক্তার রিন্থি (১২), রাজবাড়ীর কালুখালী উপজেলার ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার তাজবিদ (৭), বালিয়াকান্দি উপজেলার গাড়ী চালক আরমান খান (৩১), কালুখালী উপজেলার নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার লিমা আক্তার (২৬), সদর উপজেলার জোছনা (৩৫), গোপালগঞ্জ জেলার মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার নাছিমা (৪০), ঢাকা জেলার আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহা আক্তার (১১) এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার…।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংকটে ইরান: উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

পদ্মা নদীতে বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৫, ২১ জনের পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬