ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমানের অংশগ্রহণ: শিশুদের কল্যাণে যৌথ কাজের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি এই সফরে যান। গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশের অধিক দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন। এই সম্মেলন বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা সম্মেলনে ব্যক্ত করেন।

তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

গত ২৫ মার্চ স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আগত সকল অতিথিকে স্বাগত জানান। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় মেলানিয়া ট্রাম্পের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে, যেখানে তিনি শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সকলকে ভূমিকা পালনের আহ্বান জানান।

এরপর ডা. জুবাইদা রহমান মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তাঁরা শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে একমত হন। ডা. জুবাইদা রহমান এ ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে ডা. জুবাইদা ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করেন এবং সবশেষে গ্রুপ ফটোসেশন ও রিসিপশনে অংশ নেন।

এর আগের দিন, মঙ্গলবার, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরেন। অংশগ্রহণকারী বিশ্বনেতাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই উদ্যোগগুলোর প্রশংসা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে জুবাইদা রহমানের অংশগ্রহণ: শিশুদের কল্যাণে যৌথ কাজের অঙ্গীকার

আপডেট সময় : ০২:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬