ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কে ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ অংশ নিচ্ছেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আজ ২৬ মার্চ সৌদি আরবের জেদ্দা হয়ে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে সন্ধ্যায় তিনি তুরস্কের বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, তথ্যমন্ত্রী ২৭ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় একজন গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। ‘A New Framework for the Global Order: A Strategic Communication Perspective’ শীর্ষক এই অধিবেশনে তার সাথে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ আলোচনায় অংশ নেবেন। টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার এই প্যানেলটি সঞ্চালনা করবেন।

সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তিনি দেশে ফিরবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের জাতীয় উদ্যোগ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কে ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ অংশ নিচ্ছেন

আপডেট সময় : ০২:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬