রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। এই ২৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), আরমান খান (৩১), নাজমিরা বা জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), আরমান (৭ মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮), আহনাফ তাহমিদ খান (২৫), উজ্জ্বল, আসরাপুল এবং জাহাঙ্গীর।
রিপোর্টারের নাম 
























