ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভাটারা থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে সেলিম খান (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে খিলবাড়ির টেক এলাকার একটি ভবনের নবম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সেলিম মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাইরে থেকে ফিরে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ঘটনার সময় তার দ্বিতীয় স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেলিম খান পারিবারিক ও ব্যবসায়িক বিভিন্ন কারণে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেই বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ভাটারা থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬