ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজধানীতে বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকায় এক বিএনপি নেতার মালিকানাধীন ভবন থেকে তার প্রতিষ্ঠানের এক কর্মচারীর ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মুরাদপুর এলাকার ওই ভবনের সপ্তম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম বদর উদ্দিন (২১), যার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর পূর্বপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দিপুর মালিকানাধীন ওই ভবনের সপ্তম তলায় তার ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারীরা থাকতেন। ঈদুল ফিতরের ছুটিতে বাকি পাঁচ কর্মচারী গ্রামের বাড়িতে গেলেও বদর উদ্দিন ঢাকাতেই থেকে যান। বুধবার সকালে কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, মরদেহটিতে পচন ধরায় ধারণা করা হচ্ছে অন্তত তিন দিন আগে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজধানীতে বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬