ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নতুন প্রধান হিসেবে মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রধান মো. ছিবগাত উল্লাহর কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সিআইডিকে দেশের অন্যতম শীর্ষ তদন্তকারী সংস্থা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনিযুক্ত সিআইডি প্রধান তার বক্তব্যে পেশাদারিত্ব ও সততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, দায়িত্ব পালনে অবহেলা করলে কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, ১৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে পুলিশ সদর দপ্তরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও ইউনিটে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান মো. ছিবগাত উল্লাহ তার মেয়াদে সিআইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মামলার জট কমিয়ে আনার চিত্র তুলে ধরেন। ফরেনসিক ল্যাব স্থাপন ও ক্রাইম সিন ইউনিট গঠনের মতো আধুনিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নতুন প্রধান হিসেবে মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ১১:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬