ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি ও বজ্রপাত: জনজীবনে চরম ভোগান্তি

বুধবার সন্ধ্যায় আকস্মিক ধুলোঝড় ও বজ্রসহ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎ আকাশ কালো করে শুরু হওয়া এই বৃষ্টি ও দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়ে জনজীবন। রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়।

মুষলধারে প্রায় আধঘণ্টা স্থায়ী এই বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাতে চারপাশ কেঁপে ওঠে। হঠাৎ বৃষ্টি নামায় সাধারণ মানুষ ও ফুটপাতের খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েন। পথচারীদের অনেককে মেট্রো রেল স্টেশন ও বিপণিবিতানের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। বৃষ্টির ফলে অনেক রাস্তা ও অলিগলিতে পানি জমে যাওয়ায় যাতায়াতে বিড়ম্বনা বাড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৫৪ মিলিমিটার। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সিলেটেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল সংস্থাটি। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের জাতীয় উদ্যোগ

রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি ও বজ্রপাত: জনজীবনে চরম ভোগান্তি

আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬