শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বর্তমানে পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রতা রয়েছে, তাতে শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দুই বছর ঝরে যায়। এটি জাতীয় ক্ষতি হিসেবে বিবেচনা করে দ্রুত পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
সভায় জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নকল প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
রিপোর্টারের নাম 
























