ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পাচার হওয়া অর্থ ফেরাতে ও পুলিশ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দেশের পুলিশ বাহিনীকে আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেওয়া হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের অতিমাত্রায় ব্যবহারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। রাষ্ট্রদূত রেটো রেংগলি এই সংস্কার প্রক্রিয়ায় সুইজারল্যান্ডের সমর্থনের কথা জানান এবং একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সন্ত্রাসবাদ দমন, মানি লন্ডারিং প্রতিরোধ এবং ডিজিটাল প্রতারণা বা স্ক্যাম মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর অভিজ্ঞতা শেয়ার করে জানান, বর্তমানে বিশ্বের মোট প্রতারণার একটি বড় অংশই ডিজিটাল মাধ্যমে হচ্ছে, যা দমনে আন্তর্জাতিক সমন্বয় জরুরি। রাষ্ট্রদূতও এই উদ্বেগের সাথে একমত পোষণ করেন এবং অপরাধ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন না সংস্কার: মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত

পাচার হওয়া অর্থ ফেরাতে ও পুলিশ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

আপডেট সময় : ০৯:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬