দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই কোনো পেট্রোল পাম্প মালিক বা অসাধু ব্যবসায়ী যদি অধিক মুনাফার আশায় তেল মজুত করেন, তবে তারা সফল হতে পারবেন না।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে বড় বড় দেশগুলোও হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে কেনাকাটা করার প্রবণতা কাম্য নয়। তিনি আরও জানান, তেলের কৃত্রিম সংকট তৈরি করতে যারা মজুত করার চেষ্টা করছেন, সরকার তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জ্বালানি তেলের সরবরাহ ও রেশনিং প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্যাংকিং ব্যবস্থার উদাহরণ টেনে বলেন, কোনো একদিন যদি সব গ্রাহক একসাথে ব্যাংক থেকে টাকা তুলতে চায়, তবে সেই ব্যাংক যেমন সংকটে পড়ে, জ্বালানি তেলের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সরকারি পর্যায় থেকে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ সমন্বয় বজায় রাখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























