ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

মগবাজারের ‘নবীন ফ্যাশন’ ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশন’ নামের পাঞ্জাবির দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ প্রদান করেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে দেখা গেছে, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই একদল লোক ‘নবীন ফ্যাশন’ বন্ধ করার নির্দেশ দিচ্ছে। সেখানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পুলিশ সদস্যদের নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আদালত মন্তব্য করেন, পুলিশের এমন আচরণ জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং এটি পেশাদারিত্বের পরিপন্থী। এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা ‘নবীন ফ্যাশন’ বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘ত্রাণ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকান মালিকরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আদালত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত পরিচয়ও তলব করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন না সংস্কার: মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত

মগবাজারের ‘নবীন ফ্যাশন’ ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসির ব্যাখ্যা তলব

আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬