ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মায়: ৪৫ যাত্রী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার বিকেলে ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও এখনো অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও নদীর গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া বাসটির সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মায়: ৪৫ যাত্রী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় : ০৭:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬