ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ১টার মধ্যে দেশের ১২টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামসহ নির্দিষ্ট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আগামীকালের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, ঢাকা, খুলনা ও সিলেটসহ কিছু বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। এছাড়া আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন না সংস্কার: মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬