ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেড় যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সাধারণের জন্য উন্মুক্ত

দীর্ঘ ১৮ বছরের বিরতি শেষে মহান স্বাধীনতা দিবসে আবারও ফিরছে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অংশগ্রহণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সার্বভৌমত্বের শক্তি প্রদর্শিত হবে। এবারের আয়োজনের বিশেষ দিক হলো, সাধারণ নাগরিকরা সরাসরি উপস্থিত থেকে এই কুচকাওয়াজ উপভোগ করতে পারবেন।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সালাম গ্রহণ করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হকের নেতৃত্বে শুরু হবে মূল কুচকাওয়াজ। এতে পদাতিক বাহিনীর পাশাপাশি সাঁজোয়া বহর, আর্টিলারি, সিগনালস এবং প্যারা কমান্ডোসহ বিভিন্ন বিশেষায়িত কন্টিনজেন্ট অংশ নেবে।

আকাশপথে বিমান বাহিনীর প্যারাট্রুপারদের জাতীয় পতাকা নিয়ে অবতরণ এবং মিগ-২৯ যুদ্ধবিমানের মনোমুগ্ধকর ফ্লাই পাস্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আইএসপিআর জানিয়েছে, ২৬ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। সাধারণ দর্শনার্থীরা ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন না সংস্কার: মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত

দেড় যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সাধারণের জন্য উন্মুক্ত

আপডেট সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬