ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নিয়োগ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বিদায়ী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। ব্যারিস্টার কাজল এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ আইনি ক্যারিয়ারের পাশাপাশি ছাত্রজীবনে সাংবাদিকতা এবং পরবর্তীতে কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ব্যারিস্টার কাজলের। ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০২৩ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই শীর্ষ নেতা এখন থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নিয়োগ

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬