ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ছে না, জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে চ্যালেঞ্জ তৈরি হলেও বাংলাদেশ তা মোকাবিলায় সক্ষম।

বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এমন কোনো বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুদ করা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তিনি নিশ্চিত করেন যে, বর্তমান মজুদ পরিস্থিতি সন্তোষজনক। এদিকে, একই দিন সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার গল্পকেও হার মানালো ছৈয়দ আহাম্মদের ফিরে আসা: ৫৪ বছর পর আপন ঠিকানায়

জ্বালানি তেলের দাম বাড়ছে না, জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬