ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুমিল্লার মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনা: ২ গেটম্যানের অবহেলাকেই দায়ী করছে র‍্যাব

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পেছনে দায়িত্বরত দুই গেটম্যানের চরম গাফিলতি ছিল বলে জানিয়েছে র‍্যাব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক জানান, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত কোনো গেটম্যানই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলালকে (৪১) কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উল্লেখ্য, গত ২২ মার্চ দিবাগত রাতে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় ‘মামুন স্পেশাল’ বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ২৫ জন। এ ঘটনায় নিহত এক যাত্রীর স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কুমিল্লার মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনা: ২ গেটম্যানের অবহেলাকেই দায়ী করছে র‍্যাব

আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬