সারা দেশে গরমের তীব্রতা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বাড়লেও রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে এবং স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ৫৪ মিলিমিটার। রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























