ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের মতবিনিময়

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির রাজধানী সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল।

শনিবার (৮ নভেম্বর) বুসান ও গিয়ংনাম অঞ্চলে বসবাসরত প্রবাসীদের নিয়ে গিয়ংনামের গিমহে শহরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে স্থানীয় মেয়র অফিসের একজন প্রতিনিধি স্বাগত জানান। সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের কনসুলার ও কল্যাণসেবা নিশ্চিতকরণে দূতাবাসের কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার কোরিয়াতে আরও বেশি কর্মী ও শিক্ষার্থী পাঠাতে আগ্রহী এবং এ লক্ষ্যে সিউলস্থ দূতাবাসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ নিরলসভাবে কাজ করছে।”

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, ইপিএস কর্মী, ই-সেভেন কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভায় অংশ নিয়ে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন। রাষ্ট্রদূত তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং কিছু উদ্বেগজনক বিষয় খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, “সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের যেকোনো সমস্যায় দ্বিধাহীনভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

রাষ্ট্রদূত প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কোরিয়ায় অবস্থানকালে আইন মেনে চলুন, পরিশ্রম ও সততার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করুন।”

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসীদের পরিচালিত একটি মসজিদ পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের মতবিনিময়

আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫