ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন উপপ্রেস ও সহকারী প্রেস সচিব নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে নতুন উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সরকারের এক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের চাকরি বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পুনরায় দায়িত্ব পান তথ্য ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা মো. সরওয়ার আলম।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ নিয়ে পরবর্তী সময়ে রাষ্ট্রপ্রধান কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইং আবার পূর্ণাঙ্গ রূপ পেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন উপপ্রেস ও সহকারী প্রেস সচিব নিয়োগ

আপডেট সময় : ০১:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬