ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

২৫ মার্চ রাতে হচ্ছে না প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি

২৫ মার্চ গণহত্যা দিবসে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি এ বছর পালিত হচ্ছে না। মঙ্গলবার সকালে সরকারি এক তথ্য বিবরণীতে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালনের কথা জানানো হলেও, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছেন যে, আজ রাতে কোনো ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে না। তবে পূর্বনির্ধারিত এই কর্মসূচি কেন বাতিল করা হয়েছে, সে সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে নৃশংস গণহত্যা চালিয়েছিল। সেই কালরাতের শহীদদের স্মরণে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করার রীতি চালু ছিল। গত বছরও নির্দিষ্ট সময়ে সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

২৫ মার্চ রাতে হচ্ছে না প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি

আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬