ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রেললাইন ভাঙা দেখে ট্রেন থামানো সেই এনামুল হককে পুরস্কৃত করল রেলওয়ে

রেলপথে বড় ধরনের দুর্ঘটনা রোধে সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দেওয়ায় মো. এনামুল হককে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার হিসেবে এনামুল হককে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও আর্থিক সম্মানী প্রদান করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বিরামপুর ও ফুলবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে প্রায় ৭ ইঞ্চি ভাঙা অংশ দেখতে পান এনামুল হক। তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দেন। তার এই ত্বরিত পদক্ষেপে একটি নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি এবং কয়েকশ যাত্রীর জীবন নিরাপদ হয়। তার এই দায়িত্বশীল ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েই এই আনুষ্ঠানিক স্বীকৃতির আয়োজন করে রেল কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রেললাইন ভাঙা দেখে ট্রেন থামানো সেই এনামুল হককে পুরস্কৃত করল রেলওয়ে

আপডেট সময় : ১০:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬