রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টহলরত আনসার সদস্যদের তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিয়মিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হৃদয় (২২) নামের ওই যুবককে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে এক যাত্রীর ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং আটককৃত ছিনতাইকারীকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ স্থানে আনসার বাহিনীর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাহিনীর সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই পেশাদার তৎপরতা অপরাধ দমনে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























